মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামালপুরে বাস উল্টে ইজিবাইকের ওপর, নিহত ৩

জামালপুরে বাস উল্টে ইজিবাইকের ওপর পড়ে তিনজন নিহত, আহত দুজন হাসপাতালে ভর্তি।

জামালপুরে বাস উল্টে ইজিবাইকের ওপর, নিহত ৩

জামালপুরের লাহিরীকান্দা এলাকায় একটি বাস উল্টে ইজিবাইকের ওপর পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সংঘর্ষের উপক্রম হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইজিবাইকের ওপর পড়ে যায়।

দুর্ঘটনায় দুই যানবাহনের যাত্রীরা চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন