বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত

উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত, আহত ৫ জন হাসপাতালে ভর্তি।

উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত

ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। গুরুতর আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার আশপাশের কয়েকটি বাড়ি ধসে পড়ে, যেখানে নিহতদের বেশিরভাগ বাস করতেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিমানবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন, তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভারতে শিল্পকারখানায় এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে, যা সাধারণত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং দুর্বল নজরদারি ব্যবস্থার কারণে হয়ে থাকে।

বিজ্ঞাপন