বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪ জন।

শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে একটি দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিমান সেনাদের বহনকারী একটি পিকআপ থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন বিমানবাহিনী সদস্য নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল রকিবুল এবং এলএসি জুবাইদুল।

দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সিনিয়র অফিসার আবুল খায়ের, এলএসি রিফাত উল্লাহ, এলএসি শাহজাদা এবং অপারেটর আহাদ অন্তর্ভুক্ত। নিহত তিনজনের মরদেহ এবং আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন