বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু: মন্ত্রী

চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু, তদন্ত কমিটি গঠন।

চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু: মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, চালকের ভুলের কারণে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত সদস্যদের জানাজা সম্পন্ন হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী ভবিষ্যতে টার্মিনালের যেকোনো দুর্ঘটনা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।

বিজ্ঞাপন