বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
জাতীয়

ফ্র্যাঙ্কফুট বিমানবন্দরে বোয়িং-৭৮৭ বিমানের চাকা ভেঙে পড়েছে

ফ্র্যাঙ্কফুট বিমানবন্দরে বোয়িং-৭৮৭ বিমানের চাকা ভেঙে পড়ায় বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন।

ফ্র্যাঙ্কফুট বিমানবন্দরে বোয়িং-৭৮৭ বিমানের চাকা ভেঙে পড়েছে

জার্মানির ফ্র্যাঙ্কফুট বিমানবন্দরে শুক্রবার (৫ জুন) একটি যাত্রীবাহী বোয়িং-৭৮৭ বিমান উড্ডয়নের ঠিক আগমুহূর্তে দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানটির সামনের চাকা, যা ‘নোজ গিয়ার’ নামে পরিচিত, রানওয়েতে ভেঙে অকেজো হয়ে পড়ে।

বিমান পরিচালনাকারী সংস্থা ‘লুফতহানসা’ জানায়, বিমানটি ফ্র্যাঙ্কফুট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। দুর্ঘটনার সময় বিমানের ভেতরে কোনো সাধারণ যাত্রী ছিলেন না, তবে বেশ কয়েকজন ক্রু সদস্য ও গ্রাউন্ড স্টাফ সেখানে দায়িত্ব পালন করছিলেন।

লুফতহানসার বিবৃতিতে বলা হয়, উড্ডয়নের জন্য প্রস্তুতির সময় আচমকা নোজ গিয়ারটি ভেঙে নিচের দিকে ধসে পড়ে। এর ফলে বিমানের ভেতরে থাকা ক্রু ও স্টাফরা ঝাঁকুনির কারণে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন এবং আহত হন।

ঘটনার পরপরই বিমানবন্দরে থাকা জরুরি উদ্ধারকারী দল ও চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন