বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক করছেন।

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক

ঢাকা সফরের দ্বিতীয় দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন।

বৈঠকটি শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বৈঠকে নির্ধারিত কোনো আলোচ্যসূচি না থাকলেও, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয়ের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

ঢাকা সফরের তৃতীয় দিনে, শনিবার (৬ জুন), হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও, রাজনৈতিক নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করার পরিকল্পনাও রয়েছে।

এছাড়া, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করারও কথা রয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

বিজ্ঞাপন