মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা স্থাপন

নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা স্থাপন

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন। ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হন আইভী। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

গত বুধবার রাতে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন। এর পর মধ্যরাতে তিনি পশ্চিম দেওভোগের পৈতৃক বাড়িতে ফেরেন। আইভী শহরে প্রবেশের আগে থেকেই চাষাঢ়া থেকে পশ্চিম দেওভোগ পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি লক্ষ করা যায়।

তিনি বাড়িতে প্রবেশের এক ঘণ্টা আগে বাড়িটির দুই পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে জনচলাচল বন্ধ করে দেয় পুলিশ। সাবেক মেয়র আইভী কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি।

তাঁর কার্যক্রমে নজরদারি চালাতে চুনকা কুটিরের আশপাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই চুনকা কুটিরের সামনের এলাকা একেবারে ফাঁকা দেখা যায়। ভেতরে আইভীর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘সাবেক মেয়র আইভী এখন জামিনে আছেন। আমরা তাঁর কার্যক্রম নজরদারিতে রাখছি। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ নজরদারি করছে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে বা চেষ্টা করে, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন