মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

পারিবারিক কারণে দায়িত্ব ছেড়েছেন শন টেইট, নতুন কোচ তালহা জুবায়ের

পারিবারিক কারণে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট দায়িত্ব ছেড়েছেন। নতুন কোচ হিসেবে তালহা জুবায়ের নিয়োগ পেয়েছেন।

পারিবারিক কারণে দায়িত্ব ছেড়েছেন শন টেইট, নতুন কোচ তালহা জুবায়ের

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট পারিবারিক কারণ দেখিয়ে তার দায়িত্ব ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে টেইটের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

টেইটের স্থলাভিষিক্ত হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। টেইট গত বছরের মে মাসে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

তবে টেইট পারিবারিক কারণে বিসিবিকে তুলনামূলক কম সময় দিতে চেয়েছিলেন, যা নিয়ে দুই পক্ষের আলোচনা হয়। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, টেইটের জন্য দায়িত্ব ছেড়ে দেওয়া সবচেয়ে ভালো বিকল্প হতে পারে।

দায়িত্ব ছাড়ার পর টেইট সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা, প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সম্মানের ছিল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।’

তিনি আরও বলেন, ‘পেস বোলাররা যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে অত্যন্ত সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমি সর্বাত্মক সাফল্য কামনা করি।’

বিজ্ঞাপন