শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট: বিনামূল্যে দর্শকদের জন্য গ্যালারিতে প্রবেশ

বাংলাদেশ-উইন্ডিজ টেস্টে দর্শকদের জন্য বিনামূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট: বিনামূল্যে দর্শকদের জন্য গ্যালারিতে প্রবেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। সিরিজের প্রথম টেস্ট আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগের ঘোষণা দিয়েছে। একটি বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘ক্রিকেটপ্রেমীদের জন্য শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ ও সাউথ গ্যালারিতে ১ম টেস্টের ৫ দিন (২৮ অক্টোবর - ০১ নভেম্বর ২০২৬) বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।’

তবে, সকল গ্যালারিতে বিনামূল্যে খেলা দেখা যাবে না। দর্শকদের নির্ধারিত গ্যালারিতে বসতে হবে। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি গ্যালারির জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।

বিজ্ঞাপন