শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শপিং মল ও দোকানপাটের কার্যক্রম আগের নিয়মে ফিরে আসছে

শপিং মল ও দোকানপাটের কার্যক্রম আগের নিয়মে ফিরে আসছে আজ থেকে।

শপিং মল ও দোকানপাটের কার্যক্রম আগের নিয়মে ফিরে আসছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ শুক্রবার থেকে আগের নিয়ম কার্যকর হয়েছে।

পূজার জন্য ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা ছিল। তবে আজ থেকে প্রতিষ্ঠানগুলো বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট খোলার জন্য বিশেষ অনুমতি দিয়েছিল, যার আওতায় ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা ছিল।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল, ২৩ অক্টোবর থেকে আবারও পূর্বের নিয়ম অনুযায়ী বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।

বিজ্ঞাপন