রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
রাজনীতি

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী জামিনে মুক্তি পেলেন

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন।

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী জামিনে মুক্তি পেলেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি কারামুক্ত হন।

গত ১৭ মে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তাঁর বিরুদ্ধে থাকা ১২টি মামলার সব কটিতেই তিনি জামিন লাভ করেন।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, জামিনে মুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়।

আইভীকে প্রথম দফায় পাঁচ মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পর, পরে আরও পাঁচ মামলায় গত বছরের নভেম্বরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। দ্বিতীয় দফায় পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন প্রশ্নে রুল দেয়।

সেই জামিন আদেশের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ৫ মার্চ চেম্বার আদালত শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে এবং রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়।

শেষ পর্যন্ত, গত ১০ মে হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা ১০ মামলায় আইভীর জামিন বহাল রাখে আপিল বিভাগ।

বিজ্ঞাপন