পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার পরও পদে বহাল থাকবেন। তিনি ছুটিতে থেকে আগামী এক বছর জাতিসংঘের সভাপতির দায়িত্ব পালন করতে চান। আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
খলিলুর রহমানের দীর্ঘ অনুপস্থিতির পর মন্ত্রণালয়ের কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে, সে বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া, ব্রিফিংয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের প্রসঙ্গও উঠে আসে। শামা ওবায়েদ বলেন, ‘পশ্চিমবঙ্গের পরাজিত প্রার্থীর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না ঢাকা। এ হত্যা মামলার সুষ্ঠু বিচার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরের বিষয়ে চলতি মাসে মালয়েশিয়া বা চীন যাওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।