রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
রাজনীতি

সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি জানাতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা মেঘের

সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি জানাতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছেন মেঘ।

সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি জানাতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা মেঘের

সাগর-রুনি হত্যা মামলার বর্তমান অবস্থা জানতে বুধবার (৩ জুন) দুপুরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে দেখা করেছেন নিহত দম্পতির একমাত্র সন্তান মেঘ।

মেঘের সঙ্গে ছিলেন মামলার বাদি ও নিহত রুনির ছোট ভাই নওশের আলী রোমান। তারা মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং দ্রুত বিচার দাবি করেন।

অ্যাটর্নি জেনারেল জানান, ঘটনার সময়ে যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের হদিস পাওয়া যাচ্ছে না। তবে, মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স ইতোমধ্যে আদালতে একটি অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছে।

তিনি বলেন, এই টাস্কফোর্স মামলার সকল দিক তদন্ত করছে এবং মেঘের বিচার নিয়ে উৎকণ্ঠার বিষয়টি তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরার কথা জানান।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা হন। পরে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন রুনির ছোট ভাই নওশের আলী রোমান।

বিজ্ঞাপন