রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
রাজনীতি

যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪

যশোরের বেনাপোল বাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪ জন।

যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪

যশোরের বেনাপোল বাজারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তবে এনসিপি দাবি করেছে, হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব রয়েছেন।

হামলার সাথে জড়িতদের পরিচয় এবং হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, বেনাপোল সীমান্তসংলগ্ন ভারতীয় ভূখণ্ডে পুশ-ইনের (জোরপূর্বক ঠেলে দেওয়া) চেষ্টায় ১০-১২ জনের একটি দল দ্বিতীয় দিনের মতো অবস্থান করছে।

চলমান সীমান্ত পরিস্থিতি ও পুশ-ইন ইস্যুর বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণের জন্য আজ বুধবার বেনাপোল সফরে গেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন