শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
রাজনীতি

বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, ৪ জন আহত

বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলায় ৪ জন আহত হয়েছেন।

বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, ৪ জন আহত

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, সীমান্তে তাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে জোরপূর্বক পুশ-ইন করা পরিবারগুলোকে ভারতীয় কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে।

তিনি বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।"

পাটওয়ারী আরও জানান, ফেরার পথে তাদের গাড়িতে হামলা হয়, যার ফলে গাড়ি ভাংচুর করা হয় এবং ৪ জন আহত হন। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছেন।

এনসিপির এই নেতা বলেন, "সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।"

বিজ্ঞাপন