রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হাইকোর্টের রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

হাইকোর্ট বিসিবি নির্বাচনের রিট খারিজ করে দিয়েছে, ৭ জুন নির্বাচন হবে।

হাইকোর্টের রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বুধবার এই রিট খারিজের আদেশ দেন।

হাইকোর্টের এই আদেশের ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে আর কোন বাধা থাকছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বরাবর চিঠি পাঠান। পরে ১৮ মে রিটটি দায়ের করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন।

রিটের অপর পাঁচজন হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।

বিজ্ঞাপন