বুধবার, ০৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনের পর এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, "জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।"

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর দুই সপ্তাহ পর বিশ্ব নেতারা বার্ষিক উচ্চপর্যায়ের আলোচনা সভায় অংশ নিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সমবেত হবেন।

একটি গোপন ব্যালট নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করে ঐতিহাসিক জয় লাভ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। কাস্টিং হওয়া ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর পান ৯৯টি ভোট ও কাকোরিস পান ৯১টি ভোট।

নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি এবং কেউ ভোটদান থেকে বিরতও ছিলেন না। এই জয় বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য। এটি বহুপক্ষীয় সহযোগিতা ও দেশের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থারই বহিঃপ্রকাশ।

আগামী সেপ্টেম্বর মাসে অধিবেশন শুরু হলে ড. খলিলুর ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন।

বিজ্ঞাপন