সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন ড. খলিলুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও জাতিসংঘ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অন্যদিকে, ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে দ্বিপাক্ষিক ও জাতিসংঘ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎগুলো এই দায়িত্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন