রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নোমান গ্রুপের প্রতিবাদ, পুলিশের পোশাকের মান নিয়ে সংবাদ মিথ্যা

নোমান গ্রুপ ইনডিপেনডেন্টের প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, দাবি মিথ্যা বলে উল্লেখ করেছে।

নোমান গ্রুপের প্রতিবাদ, পুলিশের পোশাকের মান নিয়ে সংবাদ মিথ্যা

নোমান গ্রুপ ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবেদনের শিরোনাম ছিল ‘পুলিশের পোশাকের মান নিয়ে প্রশ্ন, সরবরাহকারীর বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত’ এবং এটি ২০২৬ সালের ৩ মার্চ প্রকাশিত হয়।

নোমান গ্রুপের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রতিবেদনে কল্পনাপ্রসূতভাবে দাবি করা হয়েছে যে, নোমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পুলিশের পোশাকের জন্য নিম্নমানের পোষাক সরবরাহ করেছে। তারা এই দাবি সম্পূর্ণ মিথ্যা, অবাস্তব ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, নোমান গ্রুপ পুলিশের পোষাকের কাপড় তৈরিতে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে কাপড় উৎপাদন করে। ল্যাব পরীক্ষায় সকল প্যারামিটার সঠিক পাওয়ার পর পুলিশকে কাপড় সরবরাহ করা হয়েছে এবং কাপড়ের মানের কোনো ঘাটতি পাওয়া যায়নি।

নোমান গ্রুপের অভিযোগ, ইনডিপেনডেন্ট কর্তৃপক্ষের প্রতিবেদনে তাদের সম্পর্কে যে তথ্য উল্লেখ করা হয়েছে, তা পুলিশের হেডকোয়ার্টার্সের তৎকালীন এআইজি (মিডিয়া) শাহাদাত হোসাইনের বক্তব্যের বরাতে দেওয়া হয়েছে। তবে, প্রকাশিত তথ্যগুলো ইনডিপেনডেন্ট অনলাইন পোর্টালের নিজস্ব কোনো বক্তব্য নয় বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন