ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় এবং অর্থ আত্মসাৎ করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ নভেম্বর) দুপুরে দুদকের একটি টিম ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডে অভিযান পরিচালনা করে। অভিযোগ রয়েছে, এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন প্রকৃতপক্ষে যত যানবাহন চলাচল করে, টোল আদায়ের হিসাবে তার চেয়ে কম সংখ্যা দেখানো হচ্ছে।
এভাবে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে বলে জানা গেছে। অভিযোগের মধ্যে রয়েছে, অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার বিষয়ও।
এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দেয় পুলিশের বিশেষ শাখা। তবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ অভিযোগ অস্বীকার করেছে।