বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘের তদন্ত

জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে, বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে পাচার করা হয়েছে।

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘের তদন্ত

জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে, বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য পাচার করা হয়েছে।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে জবরদস্তি করে তাঁদের সামরিক চুক্তিতে স্বাক্ষরে বাধ্য করার প্রমাণ পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনেক বাংলাদেশিকে পরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে।

জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন ৪৮টি দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগের ঘটনা তদন্ত করে ২৯টি দেশের ক্ষেত্রে প্রতারণা বা জবরদস্তির প্রমাণ পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাকর্মী, গাড়িচালক, নির্মাণশ্রমিক ও কারখানার কর্মী হিসেবে ভালো বেতনের চাকরির প্রস্তাব দেয়া হতো।

এদের মধ্যে অনেকেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত, আহত, বন্দী কিংবা নিখোঁজ হয়েছেন।

বিজ্ঞাপন