বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত আসতে পারে অক্টোবরেই

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত আসতে পারে অক্টোবরেই

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসের মধ্যে আসতে পারে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সোমবার জানান, বাড়তি তিন বছর সময় পেলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্যে প্রস্তুতি জোরদার করা হবে।

মন্ত্রী বলেন, সময় বাড়লেই চ্যালেঞ্জ শেষ হবে না। সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘে এলডিসি উত্তরণ পেছানোর আবেদন করেছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ধাপ পেরিয়েছে বাংলাদেশ।

মন্ত্রী বলেন, চলতি অক্টোবরের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বাড়তি সময়কে কাজে লাগিয়ে রপ্তানি বাজার ধরে রাখা, জ্বালানি সংকট মোকাবিলা এবং ব্যবসা সহজ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ‘এ সম্পর্কিত যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করব, তার জন্য পর্যাপ্ত প্রস্তুতি আমাদের ছিল না। সামনের সপ্তাহের পরের সপ্তাহে আমরা জিনিসটার একটা নিষ্পত্তি দেখব ইনশাল্লাহ।’

মন্ত্রী বলেন, তিন বছর সময় বাড়ালে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করবে সরকার। বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান বলেন, ‘২০২৯ সালেও যদি আমরা এলডিসি উত্তরণ করি এবং তিন বছর এক্সটেনশন কার্যকরী হয়, তাহলে ২০৩২ সাল পর্যন্ত কাজ করার সুযোগটা পাব।’

আলোচকরা বলেন, দেশে উৎপাদিত পণ্য বিক্রির জন্য মানুষের ক্রয়ক্ষমতা এবং রপ্তানির জন্য বিদেশি বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞাপন