শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের বৈঠক, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতসহ কূটনীতিকদের বৈঠক, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের বৈঠক, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি।

এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। তিনি জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞাপন