শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেছেন। আজ তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর সাইডলাইন বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে এই আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিবাসন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে।"

তিনি আরও বলেন, "দীর্ঘদিন ধরে চলা এ সংকট স্থানীয় জনগণের জীবিকা ও জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলতে পারে। এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।"

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন