শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভৌতিক বিল রোধে প্রিপেইড মিটার স্থাপনের ঘোষণা সরকারের

ভৌতিক বিল রোধে সরকার প্রিপেইড স্মার্ট মিটার স্থাপনের ঘোষণা দিয়েছে।

ভৌতিক বিল রোধে প্রিপেইড মিটার স্থাপনের ঘোষণা সরকারের

বিদ্যুতের ভৌতিক বিলের ঘটনা রোধে সরকার প্রিপেইড স্মার্ট মিটার স্থাপনের ব্যবস্থা করেছে। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরের সময় বলেন, ভৌতিক বিল দেওয়ার ঘটনা ঘটলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার গ্যাসের দাম বারবার বাড়ায়নি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকালীন পরিস্থিতির কারণে উচ্চ দামে গ্যাস কিনতে হচ্ছে বিদ্যুতকেন্দ্রগুলোকে সচল রাখার জন্য।

তিনি বলেন, তেল ও গ্যাসের দাম বাজার দরের সঙ্গে সমন্বয় করে বৃদ্ধি করা হয় এবং গত ৮ মাসে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

এদিকে, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর ছবি ও নাম ব্যবহার করে ১৩৭টি ভুয়া ফেসবুক একাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করেছে বাংলা ফ্যাক্ট। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও চরিত্রহনন রোধে বাংলা ফ্যাক্ট সক্রিয় রয়েছে।

বিজ্ঞাপন