বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তুরস্কের মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণ

তুরস্কের মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণ, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়।

তুরস্কের মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

১২ নভেম্বর, বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে অনুষ্ঠিত এই মধ্যাহ্নভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান এমিন এরদোয়ান। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।

মধ্যাহ্নভোজে অংশগ্রহণকারী অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে ডা. জুবাইদা রহমানও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজন করা হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে উপস্থিত আছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সফরে তুরস্কে আছেন ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন