বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন

আজ প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন, বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন

তুরস্কের আনতালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের অবস্থান এবং বিশ্বনেতাদের করণীয় তুলে ধরবেন।

বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি গতকাল সকালে সম্মেলনস্থলে যোগদান করেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সফরসঙ্গী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন নেতৃত্বকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিশ্বনেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন।

এর আগে, বুধবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া, সোমালিয়া, মলদ্বীর প্রধানমন্ত্রী এবং কুয়েতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

বিজ্ঞাপন