শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান
রাজনীতি

বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জে রিট দায়ের

বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জে রিট দায়ের

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটটি দায়ের করেছেন ৬ জন কাউন্সিলর।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, বুধবার রিটের পূর্ণাঙ্গ শুনানি হবে। তিনি বলেন, নির্বাচনের আগে বারবার রিট করায় আইসিসি দ্বিধাদ্বন্দে পড়েছে। তবে নির্বাচন বাধাগ্রস্ত হবে না বলে আশাবাদী তিনি।

আইনজীবী আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণে দুবাই থেকে আইসিসির ২ জন প্রতিনিধি দল দেশে এসেছেন এবং বিসিবির লিগ্যাল টিমের সাথে তাদের বৈঠক হবে।

উল্লেখ্য, সম্প্রতি বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষিত হবে।

বিজ্ঞাপন