শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা
রাজনীতি

রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে আর বাধা নেই

হাইকোর্ট বিসিবির নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা নিয়ে করা রিট খারিজ করেছে।

রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে আর বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর বাধা নেই।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (৩ জুন) এ আদেশ দেন।

বিসিবির সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পর্ষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাধারণ পরিষদে ‘কাউন্সিলর’–এর নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা গত ৬ মে চিঠি পাঠান।

গত ১৮ মে ছয় সংক্ষুব্ধ ব্যক্তি এই চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটটি করেন। রিটে উল্লেখ করা হয়, তারা বিসিবির সাধারণ কাউন্সিলে ২০২৫–২৯ মেয়াদের জন্য যথাযথভাবে কাউন্সিলর হিসেবে মনোনীত/নিযুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন