সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
রাজনীতি

হাইকোর্টে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই

হাইকোর্ট সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে, শপথ নিতে আর বাধা নেই।

হাইকোর্টে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, সারোয়ার আলমগীরের প্রার্থিতা নির্বাচন কমিশনে বাতিল করা হলে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট গত ২৭ জানুয়ারি রুল জারি করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয় এবং ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দেয়।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন লিভ টু আপিল করেন, যেখানে ঋণখেলাপির অভিযোগ উত্থাপন করা হয়। আপিল বিভাগ গত ৩ ফেব্রুয়ারি লিভ টু আপিল মঞ্জুর করে এবং নির্বাচনের ফলাফল স্থগিত রাখার নির্দেশ দেয়।

১২ ফেব্রুয়ারির ভোটে জয় পেলেও সারোয়ার আলমগীরের ফলাফল স্থগিত থাকায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি। জামায়াতের প্রার্থী ৩১ মার্চ নিয়মিত আপিল করেন, যার ওপর শুনানি শেষে ১৬ জুন আদেশ দেওয়া হয়।

এদিকে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা জানিয়েছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।

বিজ্ঞাপন