রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
রাজনীতি

বেনাপোলে সেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিম গ্রেপ্তার

বেনাপোল চেকপোস্টে সেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিম গ্রেপ্তার হয়েছেন।

বেনাপোলে সেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিম গ্রেপ্তার

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে প্রবেশকালে গ্রেপ্তার হন।

পুলিশ ও ইমিগ্রেশন সংশ্লিষ্ট সূত্র জানায়, ইমিগ্রেশনে যাচাই-বাছাইয়ের সময় শাহরিয়ার করিমের নাম ইমিগ্রেশন স্টপ লিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। তিনি ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ঝিনাইদহ থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণে তার নাম স্টপ লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, গ্রেপ্তার শাহরিয়ার করিমের বিরুদ্ধে আইনগত কার্যক্রম বাস্তবায়নের জন্য ঝিনাইদহ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন