বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান।

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, যারা মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতি করে সরকারি চাকরি নিচ্ছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলছে।

বুধবার সংসদ অধিবেশনে সাংসদ আখতার হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, "পত্রিকায় ৭৯ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার কথা বলা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।"

আখতার হোসেন অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কিছু অসাধু লোক মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে এবং দলীয়ভাবে মুক্তিযুদ্ধের বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়েছে।

এসময় তিনি প্রশাসনিক শুদ্ধি অভিযান জোরদার করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "পতিত ফ্যাসিস্টদের পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখতে হবে।"

বিজ্ঞাপন