বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে স্পিকারের মানবাধিকার আইন সংস্কারের পরামর্শ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জুলাই সনদ বাস্তবায়নে মানবাধিকার আইন সংস্কারের পরামর্শ দিয়েছেন।

জুলাই সনদ বাস্তবায়নে স্পিকারের মানবাধিকার আইন সংস্কারের পরামর্শ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথের দিন জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে জামায়াতে ইসলামী-এনসিপির নেতৃত্বাধীন বিরোধী দল। তবে সরকারি দল বিএনপি, সমমনা দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা প্রচলিত আইন ও সাংবিধানিক ধারা মেনে এ ধরনের শপথ নেয়নি।

সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ টি অধ্যাদেশ উত্থাপিত হয়। বিরোধীদের সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবের পরিবর্তে গঠন করা হয় বিশেষ কমিটি। প্রতিবাদে ওয়াক আউট করে বিরোধী দল। এছাড়া, প্রবল আপত্তির মুখেও পাস হয় মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল। বাতিল হয় গুম অধ্যাদেশ।

এদিকে, সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও এর সমাধান সংসদে হওয়া উচিত বলে মনে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, আগামী অধিবেশনেও জুলাই ইস্যুতে উত্তেজনা থাকবে।

স্পিকার বলেন, "জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আইনের মাধ্যমে করতে হবে। সংবিধানে সংশোধনী আনতে হবে।" তিনি আরও বলেন, সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বোঝাপড়া হলে ভালো হবে।

হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন, "মানবাধিকারের ক্ষেত্রে সরকার উদ্যোগী না হলে ভবিষ্যতে বিরোধী দলে পড়লে তাদেরও এর মাসুল দিতে হবে।" তিনি মানবাধিকার আইন প্রণয়নের আহ্বান জানিয়ে বলেন, এটি অতীতের চেয়ে আরও ভালো হতে হবে।

স্পিকার সতর্ক করে বলেন, "বাংলাদেশকে তছনছ করার জন্য যারা প্রতিদিনই ছক কষছে, তাদের অপচেষ্টাকে দূর করার জন্য একসাথে উদ্যোগ নিতে হবে।" তিনি জাতীয় স্বার্থে ঐকমত্যের গুরুত্ব তুলে ধরেন এবং দুই দলের সমঝোতার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

বিজ্ঞাপন