বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল ঘোষণা চীনা রাষ্ট্রদূতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর সফল হয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল ঘোষণা চীনা রাষ্ট্রদূতের

নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর সম্পূর্ণ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে উল্লেখ করেন যে, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে বাংলাদেশকে এই প্রকল্পে সহায়তা অব্যাহত রাখবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। এর মধ্যে চীন-বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের নেতাদের অর্জিত ঐকমত্য বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে এই সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে।

বিজ্ঞাপন