যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি স্পেনকে জোটের একটি ভয়াবহ অংশীদার বলে মন্তব্য করেন।
৮ জুলাই, বুধবার, তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, "আমি স্পেনের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক রাখতে চাই না। স্পেন কোনো কিছুর সঙ্গেই একমত হয় না, এবং তাদের বোঝা টানা উচিত নয়।"
স্পেনের সামরিক ব্যয় বৃদ্ধি না করার ঘোষণা এবং চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার কারণে ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়।