দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারা দেশে যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
আজ বুধবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্গল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো রকম বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না।’
মুন্না জানান, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিট।’