শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় আগামীকাল ঘোষণা হবে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ শুনানির পর এ দিন ধার্য করেন।

শুনানিতে আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলমের আইনজীবী বলেন, পঞ্চদশ সংশোধন ছিল প্রতারণা এবং এটি পুরোপুরি বাতিল হওয়া উচিত। জামায়াতের আইনজীবী শিশির মনির এ বিষয়ে বলেন, পুরো সংশোধনী বাতিল করলে সংকট তৈরি হবে এবং তারা আংশিক বাতিলের আবেদন করেছেন।

২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে টানা কয়েকদিন শুনানি চলেছিল। এরপর সর্বোচ্চ আদালত শুনানি মুলতবি রাখে।

হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে তা বাতিল করে রায় দেয়। হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যায়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়।

বিজ্ঞাপন