বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মিশর কোচের বিস্ফোরক অভিযোগ: 'মেসির জন্য পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে'

মিশরের কোচ হোসাম হাসান আর্জেন্টিনার বিরুদ্ধে পক্ষপাতমূলক রেফারির সিদ্ধান্তের অভিযোগ করেছেন।

মিশর কোচের বিস্ফোরক অভিযোগ: 'মেসির জন্য পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে'

আটলান্টার মাঠে আর্জেন্টিনার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিশর। ম্যাচের শেষ ১৪ মিনিটে ঘটে যাওয়া ঘটনাবলী মিশরের জন্য একটি নির্মম ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত হয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের কোচ হোসাম হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে ভালো খেলেছি। মাঠের লড়াইয়ে প্রায় সব বিভাগেই আমরা এগিয়ে ছিলাম।" তিনি অভিযোগ করেন, মাঠের ভেতরের কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং বাইরের অদৃশ্য বিষয়গুলো ম্যাচের ফলাফলকে প্রভাবিত করেছে।

হোসাম হাসান ফিফা এবং রেফারিং প্যানেলের ওপর সরাসরি অভিযোগ এনে বলেন, "হয়তো তারা চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক।" তিনি দাবি করেন, আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক আলিস্টার বক্সের বাইরে এক মিশরীয় ফুটবলারকে ফাউল করলেও রেফারি কিংবা ভিএআর তা দেখার প্রয়োজন মনে করেনি।

তিনি আরও বলেন, "প্রথমার্ধে ভিএআর প্রযুক্তির মাধ্যমে আমাদের একটি গোল বাতিল করা হয়েছিল।" এছাড়া, মোহাম্মদ সালাহর ওপর বক্সের ভেতর ফাউল হলেও পেনাল্টির বাঁশি বাজানো হয়নি, এমনকি তা ভিএআরে রিভিউ করা হয়নি।

হোসাম হাসান ফরাসি রেফারি ফ্রঁসোয়া লেতেক্সিয়ের নিয়োগ নিয়ে নিজের আপত্তির কথা উল্লেখ করে বলেন, "ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ফুটবলীয় অতীতের বৈরিতার কারণে আমরা এই ম্যাচে ফরাসি রেফারি নিয়োগের তীব্র বিরোধিতা করেছিলাম।"

তিনি বলেন, "অবশেষে আমাদেরই ভুগতে হলো। আটলান্টার মাঠে আমরা কোনো সম্মান বা ফেয়ার প্লে পাইনি।"

বিজ্ঞাপন