শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, দুই আসামির রিমান্ড মঞ্জুর

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, দুই আসামির রিমান্ড মঞ্জুর

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'জুলাই পদযাত্রা' পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ জানান, আসামিদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। গ্রেফতার আসামিরা হলেন সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম (৫২) ও যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।

আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এ বিষয়ে রিমান্ড চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন