সাভারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণ ঘটে।
ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের সংখ্যা এবং পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।