মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এলডিসি উত্তরণের জন্য অর্থনীতিবান্ধব রাজনীতির আহ্বান

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতিবান্ধব রাজনীতির প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এলডিসি উত্তরণের জন্য অর্থনীতিবান্ধব রাজনীতির আহ্বান

রপ্তানি বাড়িয়ে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতিবান্ধব রাজনীতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার বেসরকারি গবেষণা সংস্থা র‍্যাপিড আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

র‍্যাপিডের এই কর্মশালায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। র‍্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক উল্লেখ করেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক পণ্যের শুল্কমুক্ত সুবিধা কমে যাবে।

তিনি বলেন, "ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে পণ্যের গুণগত মান উন্নয়ন, বৈচিত্র্যকরন, শুল্ক নীতি পরিবর্তন ও সংস্কার ছাড়াও বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে।"

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "রপ্তানিকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতি সাজাতে হবে। এলডিসি থেকে উত্তরণে তিন বছর সময় পেলে নীতি কাঠামোতে সংস্কার আনার ফলে অর্থনীতিতে পরিবর্তন হবে।"

আলোচকরা এই সময় রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ও জ্বালানি সংকট নিরসনে সরকারের সঠিক নীতি অবলম্বন করার পরামর্শ দেন।

এছাড়া, বন্দর ব্যবস্থাপনা, কাস্টম হাউসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধি করতে শুল্ক যৌক্তিকরণ ও ব্যাংক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন