মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

অক্টোবরে স্থানীয় নির্বাচন, সরকারের সাথে আলোচনা শুরু করবে ইসি

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

অক্টোবরে স্থানীয় নির্বাচন, সরকারের সাথে আলোচনা শুরু করবে ইসি

অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, শিগগিরই সরকারের সাথে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে।

সোমবার (৬ জুলাই) বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ। এ সময় গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়।

ইসি মাছউদ জানান, সিটি করপোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন।

এছাড়া, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু হওয়ার আশ্বাস দেন ইসি সানাউল্লাহ। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করার পাশাপাশি সীমানা নির্ধারণে সরকারকে চিঠি দেয়া হবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন তৎপর রয়েছে।

বিজ্ঞাপন