সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখলেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখলেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশকে উন্নত করার পরিকল্পনা নিয়েই সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৬ জুলাই) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত সভায় এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম এজেন্ডা হলো পল্লী উন্নয়ন। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে অর্ধেক কাজ করেছে এবং বাকিটা নিজেদের পকেটে পুরেছে, যা দেশের জন্য ক্ষতিকর। তিনি বলেন, “তারা আমাদের অনেক ক্ষতি করেছে, বিশ্বাস ও আস্থা নষ্ট করে দিয়েছে। এগুলোকে আমরা আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি।”

ফখরুল ইসলাম জানান, গ্রাম সরকার চালুর বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, “গ্রাম সরকার চালু করা গেলে নেতৃত্ব গ্রামেই শুরু হবে।” তিনি আরও বলেন, “নিজেদের পরিবর্তন চাইলে আমাদেরই উদ্যোগ নিতে হবে। প্রতিবেশী দেশ কিংবা মার্কিন মুলুক থেকে কেউ এসে কিছু করে দিবে না।”

মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “দুর্নীতিকে একেবারেই না বলতে হবে। মানুষ যে মানুষের হক নষ্ট করে, এটা আমরা দেখতে চাই না। আমি নিজে যদি ঠিক থাকি, তাহলে অন্যদের ঠিক করতে পারবো।”

বিজ্ঞাপন