সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে।

পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সোমবার (৬ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী শুনানিতে উপস্থিত রয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সময় চাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

২০২৫ সালের ডিসেম্বরে হাইকোর্টের আপিল বেঞ্চে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে টানা কয়েকদিন শুনানি হয়েছিল। তখন সর্বোচ্চ আদালত জানিয়েছিল যে, নির্বাচনের আগে পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না।

হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করে রায় দেয়। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা রয়ে যায়, যার ফলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনটি পৃথক আপিল দাখিল করা হয়।

প্রসঙ্গত, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদকসহ চার ব্যক্তি এই আপিল করেছেন। নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকেও পৃথক আপিল দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন