মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
রাজনীতি

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায় স্থগিত

আপিল বিভাগ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায় তিন মাসের জন্য স্থগিত করেছে।

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায় স্থগিত

আপিল বিভাগ তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় স্থগিত করেছে।

মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করা হয়েছে।

শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান। সংক্ষিপ্ত শুনানি শেষে আপিল বিভাগ রায় স্থগিত করে পূর্ণাঙ্গ আপিলের শুনানির দিন নির্ধারণ করে।

অ্যাটর্নি জেনারেল জানান, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে এই রায়টি স্থগিত করা হয়েছে। তিনি বলেন, "রায় স্থগিত না হলে প্রশাসনিক জটিলতা হতো।"

এর আগে, গত ৭ এপ্রিল হাইকোর্ট ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে ২১ মে আপিল করে।

হাইকোর্টের রায়ে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলাসংক্রান্ত দায়িত্ব রাষ্ট্রপতির হাতে থাকার বিধান বাতিল করা হয়। ফলে এসব দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়।

বিজ্ঞাপন