নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌরসভায় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন তৌফিকুল হক শিবলী এবং সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন। কেন্দুয়া পৌর ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. জাকারুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন তোফাজ্জল হোসেন হৃদয়।
মদন উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইমন আকন্দ লিমন। এ কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শেখ মেহেদী হাসান পরশ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে লায়ন তালুকদার দায়িত্ব পেয়েছেন।
মদন পৌর ছাত্রদলের সভাপতি হয়েছেন মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরা। সিনিয়র সহ-সভাপতি হিসেবে জাহের মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুলতান শাহারিয়া সজল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সানাউল করিম সৌরভকে দায়িত্ব দেওয়া হয়েছে।
খালিয়াজুড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. পলিন তালুকদার এবং সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত হৃদয়। এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে শফিউল আলম চৌধুরী জসিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উজ্জ্বল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শুভ্র জন বাপ্পী সরকার দায়িত্ব পালন করবেন।
মোহনগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি হয়েছেন মহিউদ্দিন কাদের খান এবং সাধারণ সম্পাদক মো. রাজিব ইসলাম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আতিক হাসান জয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে খালিদ হাসান নৌশিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জিহাদ মিয়া দায়িত্ব পেয়েছেন।
জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী জানান, সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি কমিটি পূর্ণাঙ্গ করে নেত্রকোণা জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।