সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, সোমবার (৬ জুলাই) ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় সৌদি যুবরাজের পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত।
হুমায়ুন কবির আরও জানান, এই সফরের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অর্থনৈতিক সম্পর্কও জোরদার হবে।