সৌদি আরবে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ৭ নভেম্বর এই দুর্ঘটনায় সাত জন নিহত এবং ছয় জন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী শোকবার্তায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, "এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।"
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।