সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) মক্কার সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মা, মেয়ে এবং ছেলে রয়েছেন। দুর্ঘটনায় নিহত পরিবারের গৃহকর্তা গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।