শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে রিয়াদ অঞ্চলে তাদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে একটি মালবাহী গাড়ির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারা। এ ঘটনায় আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল। নিহত তানিয়া ফরিদপুরের সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে।

তানিয়ার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে তানিয়া ও তার পরিবার ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা দেন। প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন। তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে একটি বড় মালবাহী গাড়ি সজোরে ধাক্কা দেয়।

আহত ভগ্নিপতি ও অপর ভাগ্নে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিহতদের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন